বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

  • আপডেট টাইম সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মাট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যে বানিয়াচংয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। গতকাল রবিবার (১০ ই মার্চ) সকাল সাড়ে ১০ টায় একটি বর্ণাঢ্য র‌্যালি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতি দিবস উপলক্ষে আয়োজিত সভায় মিলিত হয়।
উক্ত সভায় সভাপত্বি করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মলয় কুমার দাশের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাংবাদিক এস এম খোকন, ফায়ার সার্ভিস অফিসার মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া প্রমুখ। এছাড়া বীর মুক্তিযোদ্ধা মোঃ আমীর খাঁন, পিআইও অফিসের অফিস সহকারী তাহের মিয়া, বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সচেতনতা মূলক কর্মসূচী হিসাবে উপজেলা পরিষদ মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com