বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে চুরির অভিযোগে সহোদর শিশুকে নির্যাতনের ঘটনায় মেম্বারসহ গ্রেফতার ২ ॥ থানায় মামলা দায়ের

  • আপডেট টাইম শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে গরু চুরির অপবাদে দুই শিশুকে গাছের সাথে বেঁধে বেধড়ক পিঠিয়েছে ইউপি সদস্যসহ গ্রাম্য মাতব্বররা। এ ঘটনায় ইউপি সদস্যসহ দু’জনকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। পরে গতকাল শুক্রবার (৮ মার্চ) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, আহম্মদাবাদ ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছা. মমিনা খাতুন ও একই ইউনিয়নের বনগাঁও গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে আব্দুর রউফ। গত বৃহস্পতিবার রাতে তাদের বিরুদ্ধে নির্যাতিত শিশুদের নানী আনোয়ারা খাতুন বাদী হয়ে ইউপি সদস্য মমিনা খাতুনসহ ৫ জনের নাম উল্লেখ করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিশিরি গ্রামের মৃত কন্টু মিয়ার ছেলে নুর ইসলাম (১০) ও আব্দুল হাকিমের ছেলে তোফাজ্জল (৮) একই মা তাসলিমা খাতুনের সন্তান। দুই সন্তানকে নিয়ে তাসলিমা তাদের নানী বাড়িতে থাকতেন। সম্প্রতি জীবিকার সন্ধানে তাসলিমা সৌদি আরব পাড়ি জমান। গত ৪ মার্চ বিকেলে কালিশিরি গ্রামের জোবায়ের নামে এক যুবক শিশু নুরুল ও তোফাজ্জলকে মাঠ থেকে গরু চুরির অভিযোগে ধরে এনে বাড়ির একটি গাছের সাথে বেঁধে রাখে। এ সময় ঘনশ্যামপুর গ্রামের সাজল মিয়া, বনগাঁও গ্রামের আব্দুর রউফ, ইউপি সদস্য মমিনা খাতুনসহ ৭ থেকে ৮ জন শিশু দু’টিকে বেধড়ক মারধর করে।
চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান, ঘটনাটি ৪ মার্চ ঘটলেও পুলিশকে কেউ জানায়নি। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ভিডিও প্রকাশিত হলে বিষয়টি তাদের নজরে আসে। রাতেই ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করা হয়। এ ঘটনায় নির্যাতিত শিশুর নানী আনোয়ারা খাতুন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ আরও ৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com