বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

রাস্তা নির্মাণের মাধ্যমে কান্দিগাঁও এলাকাবাসীর দুর্ভোগ লাঘব ॥ এমপি আবু জাহির এর প্রতি কৃতজ্ঞতা

  • আপডেট টাইম শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ সদর উপজেলার কান্দিগাঁও গ্রামে রাস্তা নির্মাণ করে দিয়েছেন টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি গতকাল প্রধান অতিথি হিসেবে এ রাস্তার উদ্বোধনী ফলক উন্মোচন করেন। জানা গেছে, সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির কান্দিগাঁও গ্রামের এ রাস্তাটি নির্মাণ করে দিয়েছেন। এতে আশপাশের এলাকার কয়েক হাজার মানুষের চলাচলে দুর্ভোগ লাঘব হল। গতকাল রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা কান্দিগাঁও গ্রামে রাস্তা নির্মাণসহ এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করায় এমপি আবু জাহির এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা কৃষক লীগের সভাপতি জামাল সর্দারের সভাপতিত্বে ও ইউপি সদস্য মধু মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আউয়াল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com