সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

চুনারুঘাটে মাদক মামলার সাজাপ্রাপ্ত ৩ আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২২৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মাদক মামলার ৩ সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ। জানা যায়, গতকাল মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার একদল পুলিশ উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ছনখলা গ্রামে অভিযান চালিয়ে আব্দুল মজিদের ছেলে রতন মিয়া, রইছ মিয়া ও একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে শফিক মিয়াকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ের ৩ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com