মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

পৃথক সভায় এমপি আবু জাহির পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নির্দেশনা

  • আপডেট টাইম শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ২৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তদারকি বাড়াতে প্রশাসনের প্রতি নির্দেশনা দিয়েছেন টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি গতকাল শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় প্রধান উপদেষ্টার বক্তব্যে এ নির্দেশনা দেন। সংসদ সদস্য বলেন, পবিত্র রমজান মুসলমানদের জীবনে অতীব গুরুত্বপূর্ণ ও সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের মাস। এ মাসে যেন কোথাও অন্যায়-অবিচার না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। বাজার স্থিতিশীল রাখতে দ্রব্যমূল্য নিয়মিত তদারকী করতে হবে। দায়িত্ব পালনে সকলকে আন্তরিক থাকার আহবান জানিয়ে অ্যাডভোকেট আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়হীন মানুষদের মাথা গোঁজার ঠাই করে দিয়েছেন। আমরা তাঁদের শিক্ষা ও সকল সামাজিক অধিকার নিশ্চিত করেছি। প্রয়োজনে উপকারভোগীদের স্ব-স্ব ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনারও ব্যবস্থা তাদের করে দেওয়া হবে।
তিনি বলেন, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ হচ্ছেন সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। তাঁদের আদেশ-নিষেধ সবাই পালন করে থাকেন। এজন্য যুব সমাজকে মাদকসহ সবধরণের অপরাধ থেকে দূরে রাখতে তাঁদের ভূমিকা রাখা প্রয়োজন। এমপি আবু জাহির অতীতের ন্যায় ভবিষ্যতেও সবধরণের প্রয়োজনে ইমাম এবং মুয়াজ্জিনদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি গতকাল সকালে হবিগঞ্জ পৌর টাউন হলে হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণ পাওয়া সম্মানিত ইমামগণের সম্মেলন ও অপরাধ প্রতিরোধে করণীয় শীর্ষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানার সভাপতিত্বে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বিশেষ অতিথির বক্তব্য রেখেছেন। পরে এমপি আবু জাহির শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলা আইন-শৃংখলা কমিটির পৃথক সভায় প্রধান উপদেষ্টার বক্তব্য দেন। এরপর লাখাই উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ে উপকারভেগীদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন। এছাড়া শায়েস্তাগঞ্জ উপজেলায় অসুস্থ রোগীদের মাঝে সরকারি চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেন। পৃথক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতাসহ জনপ্রতিনিধি, উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com