বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৯৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পৌরসভার অন্তর্গত ধলাইপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র পুড়ানো মামলায় চুনারুঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব শাহ প্রান্তকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। শাহ প্রান্ত চুনারুঘাট পৌরসভার বড়াইল গ্রামের মৃত আঃ কাইয়ুমের পুত্র। তাকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার গভীর রাতে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক এসআই লিটন রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পৌর শহর থেকে তাকে গ্রেফতার করে। এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য গত ৬ জানুয়ারি চুনারুঘাট পৌরসভার অন্তর্গত ধলাইপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়। পরবর্তীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাদি হয়ে চুনারুঘাট থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় মামলা রুজু হয়। এ মামলায় প্রধান আসামি শাহ প্রান্ত। এ মামলায় এ পর্যন্ত ইতিপূর্বে আরো ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছড়াও শাহ প্রান্তর বিরুদ্ধে বিস্ফোরক মামলা, ডিজিটাল নিরাপত্তা মামলা, পুলিশ এসল্টসহ ৩টি মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com