মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন হবিগঞ্জের কৃতি সন্তান এসপি নূরুল আমীন

  • আপডেট টাইম বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ১লা ডিসেম্বর ২০২২ থেকে ১০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সাহসিকতা’ পেয়েছেন হবিগঞ্জের কৃতি সন্তান এসপি নূরুল আমীন। গতকাল মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনসে জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (শেষ পৃষ্ঠার পর) এর আগে ২০১৯ সালে পিপিএম (সেবা) পদক ও ২০২০ সালে ‘আইজিপি ব্যাজ’ পেয়েছেন তিনি। মোহাম্মদ নূরুল আমীন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের মাস্টার মমদু মিয়ার পুত্র। বর্তমানে তিনি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি মিরপুর) ডিএমপি ঢাকায় কর্মরত রয়েছেন। সম্প্রতি তিনি অতিরিক্ত পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হয়েছেন। এছাড়াও তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাইন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মোহাম্মদ নূরুল আমীন জনবান্ধব পুলিশিং, কর্মদতা ও বিরোধ নিষ্পত্তিসহ জনকল্যাণে কাজ করায় পরপর ৩ বার ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নির্বাচিত হয়েছেন। এদিকে, মোহাম্মদ নূরুল আমীন চাকরিতে যোগদানের পর থেকেই সততা ও দতার সাথে কাজ করে আসছেন। নিরাপদ সড়ক চাই আন্দোলনে তিনি গান গেয়ে ছাত্রছাত্রীদের মন জয় করে সকলের প্রশংসা পান। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com