সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

জাতীয় সংসদের বক্তব্যে এমপি আবু জাহির চেয়ারম্যান-মেম্বারদের ভাতা বাড়ানোর দাবি

  • আপডেট টাইম বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মেম্বারসহ সকল পর্যায়ে নির্বাচিত স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা বাড়ানোর দাবি জানিয়েছেন টানা চারবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি গতকাল সন্ধ্যায় জাতীয় সংসদে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য প্রদানের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এ দাবি জানান। সংসদ সদস্য বলেন, “উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও সদস্যরা যে পরিমাণ সম্মানী ভাতা পেয়ে থাকেন তা অত্যন্ত নগণ্য। এ সকল জনপ্রতিনিধিদের পক্ষ থেকে আমি জাতির পিতার কন্যার প্রতি তাঁদের সম্মানী ভাতা বাড়ানোর জন্য জোর দাবি জানাচ্ছি।”
কৃষি বিশ্ববিদ্যালয় ও শেখ হাসিনা মেডিকেল কলেজ পেয়ে হবিগঞ্জবাসী আনন্দিত উল্লেখ করে এমপি আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জে জনসভার মাধ্যমে এ দুটি প্রতিষ্ঠানসহ আমাদের অনেক বড় উপহার দিয়েছেন। এজন্য হবিগঞ্জবাসী তাঁকে আরেকবার কাছে থেকে সম্মাননা জানাতে চায়। একই সাথে তিনি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানান।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি হবিগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরেকবার হবিগঞ্জ জেলায় আসার জন্য সবিনয় অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com