রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটে সিএনজি ও মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ১

  • আপডেট টাইম রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পিরের গাঁও এলাকার সিএনজি অটোরিক্সা ও মোটর সাইকেল সংঘর্ষে একজন নিহত ও ৪ জন আহত হয়েছে। গতকাল শনিবার রাত ৮ টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত ফরিদ মিয়া (৩৫) উপজেলার রানীগাঁও গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র। জানা যায়, গতকাল ঐ সময় একটি সিএনজি অটোরিক্সা চুনারুঘাটের উদ্দেশ্যে রওয়ানা দিলে বিপরীত দিক থেকে আসার মোটরসাইকেলের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ফরিদ মিয়া নিহত হয়। বাকি আহতরা হলেন- একই গ্রামের কাউছার মিয়া (২৫), পীরেরগাঁও গ্রামের মকসুদ আলী (৬০), তার কন্যা রুনা আক্তার (২৫) ও বাহুবল উপজেলার নানু মিয়ার পুত্র জান্নাত (১০)। তাদেরকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চুনারুঘাট থানা পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com