বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে সালিস বৈঠকে সংঘর্ষ ইউপি সদস্যসহ ১৫ জন আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৪৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সালিস বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে মেম্বারসহ ১৫ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকালে মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। গ্রামবাসীর সূত্রে জানা গেছে, ওই গ্রামের নজরুল ও লাফু মিয়ার পক্ষের লোকদের মধ্যে একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। তাদের বিরোধ নিষ্পত্তির জন্য গতকাল বুধবার সকালে স্থানীয় প্রাইমারী স্কুল মাঠে এক সালিস বৈঠক বসে। সালিস বৈঠক চলাকালে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংগর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। খবর পেয়ে মাধবপুর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের মধ্যে আহাদ মিয়া (৪২), জাহানারা (৩৫), নজরুল (২৮), সামসু (৩০), রফিক (২০), ছোয়াব (৫৭), মনির (৩৭), শফিক (৪০) বিল্লাল (১৮), আজিজুল (৫০), ইউপি সদস্য লাফু মিয়া (৫০)কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com