বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

আজমিরীগঞ্জে ঘর থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার ॥ স্বামী পলাতক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে রূপসা আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে হত্যা না আত্মহত্যা এ নিয়ে চলছে গুঞ্জন। পুলিশ তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত কারণ জানা যাবে। ঘটনার পর থেকেই স্বামী সটকে পড়ে। জানা যায়, গত সোমবার সন্ধ্যায় রূপসার দেহ তার স্বামী মোত্তাকিন মিয়ার ঘরে তীরের সাথে উড়না পেচানো অবস্থায় দেখতে পেয়ে আজমিরীগঞ্জ থানায় খবর দিলে রাত ৮টায় শিবপাশা ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে স্থানীয়রা জানান, প্রায়ই স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হতো। পরিবারের অগোচরে হয়তোবা এ ঘটনা ঘটেছে। তবে রূপসার পরিবারের দাবি তাকে মারধোর করে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে তাদের ধারণা আত্মহত্যা। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর রহস্য উদঘাটন হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com