বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শ্রীমঙ্গলে ৪টি প্রাথমিক বিদ্যালয়ের ৫৫০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৭ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভবাজারের শ্রীমঙ্গলে হাওর পাড়ের বিদ্যাপিঠ মাহমুদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও ৬ মাসের খাতা-কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে সোশ্যাল এইডের আর্থিক সহায়তার এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সোসাল এইড এর প্রজেক্ট পরিকল্পনা ও ব্যবস্থাপনা পরিচালক মো. ইসহাক মিয়া, জেলা প্রকল্প সমন্বয়কারী এস এ হামিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমা রানী সরকার ও সহকারী শিক্ষক মুজিবুল হক সহ আনান্য শিক্ষকরা।
এর আগে মাজদিহি পাহাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাজদিহি চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মনারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫৫০ জন শিক্ষার্থীর মধ্যে এ সামগ্রী তুলে দেন অতিথিরা। শিক্ষা সামগ্রীর মধ্যে ছিল একটি ওয়াটার প্রুফ ব্যাগ, ৬টা খাতা, ১২ টা কলম, ৬টি পেন্সিল, ১টি পেন্সিল বক্স, একটি স্কেল, দুটি রাবার, ১টি কাটার ও ১টি পরীক্ষার ক্লিপ বোড।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com