বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে নার্সের বাসায় চুরির ঘটনায় ৩ জনের স্বীকারোক্তি ॥ স্বর্ণ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের নার্স ঝুমা আক্তারের বাসায় চুরির ঘটনায় আটক ৩ চোর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে এ ঘটনায় চোরাই স্বর্ণ বিক্রির মূলহোতা মিরপুর বাজারের বণিক জুয়েলার্সের মালিক পরিতোষ রয়ে গেছে ধরাছোয়ার বাইরে। স্থানীয়দের দাবি তাকে ধরলে জেলার বিভিন্ন বাসা বাড়িতে থেকে চুরি যাওয়া স্বর্ণ উদ্ধার হবে।
গতকাল রবিবার বিকালে সদর মডেল থানার এসআই মমিনুল ইসলাম আটক বাহুবল উপজেলার স্বর্ণরেখ গ্রামের মৃত সোনাই উল্লার পুত্র রনি মিয়া ওরফে চান্দু, বানিয়াগাঁও গ্রামের শংকর বণিকের পুত্র তন্ময় বণিক ও একই গ্রামের মৃত রঞ্জিত দে’র পুত্র মা জুয়েলার্সের মালিক বিশ^জিৎ দে বিশু সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এর আগে গত শনিবার দুপুরে বাহুবল ও মিরপুরে সদর থানার পুলিশ একটি অভিযান চালিয়ে মিরপুর বাজারের মা ও বণিক জুয়েলার্সে অভিযান চালিয়ে চুরি যাওয়া কিছু স্বর্ণ উদ্ধার করে। এ সময় পরিতোষ বণিকসহ অন্যান্যরা সটকে পড়ে।
একটি সূত্র জানায়, বণিক জুয়েলার্সের মালিক পরিতোষ ও মা জুয়েলার্সের মালিক বিশ^জিৎসহ অনেকেই জেলার বিভিন্ন বাসা বাড়িতে থেকে চুরি যাওয়া স্বর্ণ কমদামে কেনাবেচার সাথে জড়িত রয়েছে।
জানা যায়, শহরের ২নং পুল এলাকার বাসিন্দা সদরের হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ঝুমা আক্তারের বাসায় দিনের বেলা চুরি হয়। চোরের দল নগদ টাকা ও ১৫ ভরি স্বর্ণ নিয়ে যায়। এ বিষয়ে তিনি বাদি হয়ে সদর থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে এসআই জয়পাল অভিযান চালিয়ে চোর রিপন ও শাহিন এবং সৈয়দ আলীকে আটক করেন। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তারা উল্লেখিতদের নাম বলে। এ বিষয়ে এসআই মমিনুল ইসলাম ও জয়পাল জানান, মামলার রহস্য অনেকটা উদঘাটন হয়েছে। ঘটনার সাথে আর কারা জড়িত তাদের ধরা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com