শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের মৃত্যুতে জিকে গউছের শোক প্রকাশ

  • আপডেট টাইম বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়ন বিএনপি নেতা, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বিডিআর কর্মকর্তা মীর মোঃ আবু তাহেরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এবং শোক সš-প্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় আলহাজ্ব জি কে গউছ বলেন- বীর মুক্তিযোদ্ধা মীর মোঃ আবু তাহের ছিলেন একজন দেশপ্রেমিক মানুষ। তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠায় রণাঙ্গণে যুদ্ধ করেছেন, এই দেশকে স্বাধীন করেছেন। তিনি ছিলেন একজন খোদাভিরু ও বিনয়ী মানুষ। তিনি বিএনপির একজন সিনিয়র নেতা ছিলেন। দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। উনার মত একজন নেতার মৃত্যুতে বিএনপির অপূরণীয় ক্ষতি হয়েছে। তার মৃত্যুতে আমি শোকাহত। দোয়া করি, মহান আল্লাহ যেন উনার ভাল কাজগুলোকে কবুল করে জান্নাতবাসী করেন। আমি উনার মাগফেরাত কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com