মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

সাইবার নিরাপত্তা আইনে মামলা নবীগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে পোস্ট ॥ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯০ বা পড়া হয়েছে

এটিএম সালাম/ছনি চৌধুরী নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে অনির্বাণ নাগ অনি (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় অনির্বাণকে আসামী করে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল সোমবার রাতে আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামের আফজল হোসেন খান বাদী হয়ে নবীগঞ্জ থানায় সাইবার নিরাপত্তা আইনে অনির্বাণ নাগ অনিকে আসামী করে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত অনির্বাণ নাগ অনি (৩৪) নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা গ্রামের মৃত জিতেন্দ্র কুমার নাগের ছেলে ও পৌর ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সদস্য সচিব।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন- গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতভর বিভিনস্থানে অভিযান চালায় পুলিশ। সোমবার ভোররাতে হবিগঞ্জ শহর থেকে অনির্বাণকে আটক করা হয়। পরে মামলা সাইবার নিরাপত্তা আইনে দায়েরেকৃত মামলায় অনির্বাণকে গ্রেফতার দেখানো হয়। মামলায় অনির্বাণের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ধর্মীয় অনুভূতি আঘাত ও ধর্মের প্রতি অবমাননার অভিযোগ করা হয়েছে।
উল্লেখ্য- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আস্তিক বনাম নাস্তিক ধর্ম বিজ্ঞান যুক্তিসংগত আলোচনা’ নামক ফেসবুক গ্রুপে গত ১ ফেব্রুয়ারী থেকে ৯ তারিখ পর্যন্ত দুটি পোস্ট করেন নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা গ্রামের বাসিন্দা ও নবীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব অনির্বাণ নাগ অনি। ৯ ফেব্রুয়ারী ফেসবুক পোস্টে অনির্বাণ নাগ অনি রাসূল (সাঃ) কে নিয়ে কুরুচীপূর্ণ মন্তব্য করে। এর পরপরই অনির্বাণের ফেসবুক পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনা শুরু হয়। গত রবিবার বাদ জোহর নবীগঞ্জ শহরের নতুন বাজার এলাকা থেকে উপজেলার সর্বস্তরের মুসলিম জনগণের পক্ষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে গণস্বাক্ষর দিয়ে অনির্বানকে দ্রুত আইনের আওতায় আনার দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবীগঞ্জ থানা লিখিত অভিযোগ দেয়া হয়। অন্যদিকে বাদ আছর দেবপাড়া বাজারে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে সর্বস্তরের মুসল্লিরা। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
এদিকে নবীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিবের পদ থেকে তাকে স্থায়ী ভাবে অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে জেলা ছাত্রদল। বিজ্ঞপ্তিতে বলা হয়-সাংগঠনিক শৃংখলা ভঙ্গ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক স্ট্যাটাস ও কমেন্ট এর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নবীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব অনির্বাণ নাগ অনিকে প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
আন্দোলনের মুখে অনির্বাণকে দ্রুত গ্রেফতার করা হবে বলে আশ্বাস দেয় পুলিশ। আশ্বাসের কয়েক ঘন্টা পর তাকে হবিগঞ্জ শহর থেকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com