মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জের যুক্তরাজ্য কনজারভেটিভ পার্টির নেতা মোঃ শফিক মিয়াকে বিদায়ী সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ নজির মিয়ার ছোট ভাই যুক্তরাজ্য কনজারভেটিভ পার্টি নেতা মোঃ শফিক মিয়াকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা রোডস্থ বাসভবনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
নবীগঞ্জ উপজেলার বিশিষ্ট সালিশ বিচারক মোঃ কাওছার আহমদের সভাপতিত্বে ও তরুণ সমাজ সেবক মোঃ লায়েছ আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ সাদিকুর রহমান শিশু। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এড. শেখ শাহনুর আলম ছানু, নবীগঞ্জ উপজেলা সাবরেজিস্টার অফিসের ডিড রাইটার বিভূ আচার্য্য, বাউসা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ বাছিতুর রহমান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সাংবাদিক আলী হাছান লিটন, মতি লাল আাচার্য্য, মন্টু আচার্য্য। এতে আরো উপস্থিত ছিলেন, তাফসির চৌধুরী তোহা, রুমান আহমদন, সুমন আহমদ ও জিলু আহমদ প্রমুখ।
উল্লেখ্য, বাউসা ইউনিয়নের নাদামপুর কৃতি সন্তান যুক্তরাজ্য কনজারভেটিভ পার্টি নেতা মোঃ শফিক মিয়া সংক্ষিপ্ত সফরে ২ সপ্তাহের জন্য দেশে আসেন। আজ মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ান হবেন। সময় সল্পতার কারণে তিনি অনেকের সাথে দেখা করতে না পারায় দুঃখ প্রকাশ করেন। তিনি সকলের নিকট দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com