মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

পুরাতন খোয়াই নদীর অবৈধ স্থাপনা অপসরণ করে পরিচ্ছন্ন ও নান্দনিক করতে চান পৌর মেয়র সেলিম

  • আপডেট টাইম শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পুরাতন খোয়াই নদীর অবৈধ স্থাপনা উদ্ধার, নদীগর্ভ পরিচ্ছন্ন ও কার্লভাটগুলো সচল করা এবং নদীর সার্বিক পরিবেশ নান্দনিক করতে সংসদ সদস্য ও জেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। গতকাল শুক্রবার সকালে তিনি পুরাতন খোয়াই নদীর বিভিন্ন অংশ পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী, কর্মর্কতা ও এলাকার বিশিষ্ট নাগরিকবৃন্দ। মেয়র উত্তর শ্যামলী, দক্ষিন শ্যামলী, নিউ মুসলিম কোয়ার্টার ও ষ্টাফ কোয়ার্টার এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি এলাকাবাসীর সাথে কথা বলেন। যারা অবৈধভাবে নদীর জায়গায় স্থাপনা নির্মাণ করেছেন তাদেরকে তিনি নিজ নিজ দায়িত্বে স্থাপনা সড়িয়ে ফেলতে বলেন। তিনি বলেন, পুরাতন খোয়াই নদীতে অনেকেই অবৈধভাবে জায়গা দখল করে আছেন। নদীর প্রশস্ততা কমে কোন কোন জায়গায় সামান্য অংশ অবশিষ্ট রয়েছে। দখল ও দুষনে পানি প্রবাহ প্রায় বন্ধ হয়ে আছে। কার্লভার্টগুলো অনেকটাই অচলপ্রায়। পানি প্রবাহ না থাকায় কচুরীপানা ও আবর্জনায় নদীগর্ভ প্রায় পরিপূর্ণ হয়ে রয়েছে। এর ফলে বৃষ্টির সময় পুরাতন খোয়াই পার্শ্ববর্তী অঞ্চলে জলাবদ্ধতা দেখা দেয়।
মেয়র আতাউর রহমান সেলিম বলেন, শহরের বিভিন্ন পুরাতন খোয়াই নদীর অবৈধ স্থাপনা উদ্ধার, নদীগর্ভ পরিচ্ছন্ন ও কার্লভাটগুলো সচল করা এবং নদীর সার্বিক পরিবেশ নান্দনিক করতে আমি মাননীয় সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির ও জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা’র সহযোগিতা কামনা করি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com