বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

রাজিউড়ায় গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা

  • আপডেট টাইম শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার রাজিউড়া গ্রামে শাহেনা আক্তার নামে এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর থানার একদল পুলিশ খবর পেয়ে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। সে ওই গ্রামের নুর মিয়ার কন্যা। জানা যায়, এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক চলছিলো। ওই ছেলে শাহেনাকে বিয়ে না করে অন্যত্র বিয়ের প্রস্তুতি নেয়। এ খবর শাহেনার নিকট গেলে ক্ষোভে সে গতকাল বাড়ির তীরের সাথে ফাঁস দেয়। পরিবারের লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সদর থানার এসআই রুবেল জানান, প্রেম সংক্রান্ত কারণে ওই যুবতী আত্মহত্যা করেছে। অভিযোগ পাওয়া সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। তবুও প্রেমিককে খুঁজছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com