শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

মাধবপুরে ৪০ কেজি গাঁজা অটোরিকশা চালক আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অভিনব কায়দায় ধানের কুড়ার বস্তায় করে নিয়ে যাওয়ার সময় ৪০ কেজি গাঁজা পাচারকালে এক অটোরিকশা চালককে আটক করেছে মাধবপুর থানার পুলিশ। থানা সূত্রে জানা যায়, ৩০ জানুয়ারি মঙ্গলবার রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই সুজন শ্যাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে মাধবপুর পৌরসভার বাস স্ট্যান্ড কিবরিয়া চত্বরের পশ্চিম পাশে এলাকার নাছির নগর রোডের নতুন রাস্তার কাছ থেকে ধানের কুড়ার বস্তায় করে ৪০ কেজি গাঁজা পাচারকালে এক অটোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অটোরিকশা চালক রমজান আলী (৩৫)। সে আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের আবেদ আলী ছেলে। এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোঃ রকিবুল ইসলাম খাঁন জানান, ৪০ কেজি গাঁজাসহ একজন আসামিকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত গাঁজা ব্যবসায়ী বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com