মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ-লাখাই সড়কের লুকড়ায় রোদ পোহাতে গিয়ে পিকআপের ধাক্কায় বৃদ্ধা নিহত ॥ গাড়িসহ চালক আটক

  • আপডেট টাইম রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই সড়কের লুকড়া এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় রূপ বাহার (৭০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আইয়ূব আলীর স্ত্রী।
গতকাল ওই সময় তিনি রাস্তার পাশে বসে রোদ পোহাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে দুপুরে তার মৃত্যু হয়। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে। স্থানীয় লোকজন পিকআপসহ চালককে আটক করলে মৃত্যুর খবর শুনার সাথে সাথে চালক কৌশলে চলে গেলেও পিকআপ আটক রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com