মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে বাড়ীতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২৪৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামে পূর্ব বিরোধের জের ধরে বাড়িঘর ভাংচুর লুটপাট ও বাড়ির আসবাবপত্র ভাংচুর করেছে একদল দুর্বৃত্তরা। গত ১৫ জানুয়ারি রাতে একদল দুর্বৃত্তরা বাড়ি ভাংচুর করে। বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনায় হনুফা বেগম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে হবিগঞ্জ কোর্টে মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন- একই এলাকার ছালিক মিয়া, নেকলুছ মিয়া, সোহেল মিয়া, ফজল মিয়া, ময়না মিয়া, অলি মিয়া, শিরিনা বেগম, শেলি বেগম, রুকিয়া বেগম, তাহেরা বেগম দিলেরা বেগম। মামলা সূত্রে জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামে হনুফা বেগমের স্বামী মুহিত মিয়া ও ছালিক মিয়ার মাঝে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। উল্লেখিত মামলার অভিযুক্ত ছালিক মিয়া গংরা কিছু দিন পূর্বে মুহিত মিয়াকে মারপিট করে। মারপিটের ঘটনায় মুহিত মিয়া বাদী হয়ে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। যার সি.আর নং- ২৬৩/২০২৩ইং (নবী:)। বিজ্ঞ আদালত আসামীদের বিরুদ্ধে প্রতিবেদন দেয়ায় তারা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। ক্ষিপ্ত হয়ে মুহিত মিয়াকে মারধোর করে বাড়ী থেকে বের করে দেয়। মুহিত মিয়ার তার স্ত্রীকে নিয়ে বসতবাড়ীর উত্তর পার্শ্বে সরকারী খালের পাড়ে ৩৩ শতক জায়গার উপর টিনের বেড়া, টিনের ছাউনী দিয়ে ঘর নির্মাণ করে বসবাস করে আসছে। উক্ত স্থানে বসবাস করা অবস্থায় আসামীগণ ওই ঘর থেকে তাদেরকে উচ্ছেদ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com