বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

খেলাধূলার পুরস্কার বিতরণে এমপি আবু জাহির ॥ কোমলমতি শিক্ষার্থীদের সুস্থতার ব্যাপারে যত্নবান হওয়া জরুরী

  • আপডেট টাইম রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যালয়ে ও বাড়িতে কোমলমতি শিক্ষার্থীদের সুস্থ রাখার ব্যাপারে অভিভাবক এবং শিক্ষকদের মনযোগী হওয়ার আহবান জানালেন হবিগঞ্জ-৩ আসনে টানা চারবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
তিনি গতকাল হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের উদ্যোগে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সংসদ সদস্য আরও বলেন, লেখাপড়ায় ভাল করতে চাইলে শিশুদের অবশ্যই সুস্থ থাকতে হবে। এক্ষেত্রে স্বাস্থ্যকর খাদ্যভ্যাস ও খেলাধূলায় মনযোগী হওয়া জরুরী। আর এসব বিষয়ে বাড়িতে অভিভাবক এবং পাঠশালায় শিক্ষকদের যত্নবান হওয়ার বিকল্প নেই। অনুষ্ঠানে তিনি শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উদ্যোগ মাঠ পর্যায়ে বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার জন্য সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। এছাড়া খেলাধূলায় ভ্রাতৃত্ব বজায় রেখে এগিয়ে যেতে কোমলতি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।
এমপি আবু জাহির পরে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেছেন। জেলার বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থীরা সেখান থেকে পুরস্কার পেয়েছে।
আলোচনা সভায় হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ সাদিকুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম বিশেষ অতিথি ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com