বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে লোটোর শো রুমে ১ টাকার অফারে জুতা বিক্রির নামে স্বজনপ্রীতির অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের বাণিজ্যিক এলাকার লোটো শো রুমে ১ টাকার অফারের জুতার নামে গ্রাহকদের সা স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। এতে করে ওই শো রুমের ম্যানেজারে সাথে ক্রেতাদের বাকবিতণ্ডার ঘটনা ঘটছে।
জানা যায়, গত ২০ জানুয়ারি থেকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সারাদেশের ন্যায় হবিগঞ্জে লোটো শো রুমে ১ টাকার অফারে বিকাশ পেমেন্টে কেনাকাটা চলবে। গ্রাহকেরা নির্দিষ্ট লোটো শো রুম থেকে নির্দিষ্ট প্রোডাক্ট কিনে অ্যামাউন্ট বিকাশ পেমেন্ট করলেই পাবেন ৯৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। কিন্তু এ অফারটি সকলের জন্য প্রযোজ্য হলেও ম্যানেজার তার পছন্দের লোকজনকে এ অফারটি দিচ্ছেন। গ্রাহকদের তিনি বলেন, ষ্টকে মাল নেই বলে বিদায় করে দেন। কিন্তু তার পছন্দের লোকজনের অনুরোধে তিনি তাদের জন্য অফার রাখছেন বলে অনেক ক্রেতাদের অভিযোগ।
সরেজমিনে এ প্রতিনিধি এ দৃশ্য দেখতে পেয়ে সংশ্লিষ্ঠ ম্যানেজারের সাথে কথা বললে তিনি জানান, তার পরিচিত কিছু লোক আগে থেকেই বুকিং করে রাখায় মালামাল দেয়া সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, গত বছরও বিকাশের এ অফারের নামে স্বজনপ্রীতির অভিযোগ থাকলেও বিষয়টি প্রচার মাধ্যমে না আসায় বিষয়টি ধামাচাপা দেয়া হয়। এ বিষয়ে ভোক্তা অধিকারসহ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com