বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ২২৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে অসহায় দরিদ্র অস্বচ্ছল লোকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের সভাপতি আব্দুর রকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতনের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ উপজেলার চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট হুমায়ুন কবির সৈকত, আজীবন সদস্য এডভোকেট মীর গোলাম মোস্তফা, সৈয়দ আজিজুর রহমান, জালাল উদ্দিন রুমি, উপজেলা আওয়ামী লীগের নেতা জামাল উদ্দিন দুলাল, সাইফুর রহমান ফয়সল, শামীম আহমেদ, মুজাক্কির হোসেন, জামাল আহমেদ মাস্টার প্রমূখ। প্রধান অতিথি বলেন, এর আগে অনেক সরকার আইছে আর গেছে এত উন্নয়ন শায়েস্তাগঞ্জে হয়নি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শায়েস্তাগঞ্জের পৌরসভা পরে উপজেলা উন্নত হয়েছে। শায়েস্তাগঞ্জে রাস্তাঘাট, স্কুল কলেজ, মাদ্রাসা উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ সরকার থাকার কারণে। পরে অর্ধশতাধিক অসহায় দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com