সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

প্রেসক্লাব সেক্রেটারীর ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের

  • আপডেট টাইম শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার শতমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেয়ার সময় ছবি তুলার জেরে সাংবাদিকের ক্যামেরা ছিনতাইর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল বাদি হয়ে বানিয়াচং থানায় মামলা করেন। মামলায়, সুজাতপুর গ্রামের মৃত আজগর আলীর পুত্র শেখ মোঃ সেলিম মিয়াসহ ৬ জনকে আসামি করা হয়। জানা যায়, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিকালের দিকে উল্লেখিতরা জাল ভোট দিতে যায়। এ সময় সাংবাদিক পাবেল খান এ ঘটনার ছবি তুলতে গেলে তারা তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে তার ক্যামেরা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় হবিগঞ্জ প্রেসক্লাবে জরুরি সভা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী মামলা দায়ের করা হয়। কিন্তু মামলা দায়েরের ২৪ ঘণ্টা পার হলেও পুলিশ এখনও কোনো আসামি গ্রেপ্তার করেনি। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, মামলাটি তদন্তের জন্য সুজাতপুর ফাঁড়ির ইনচার্জকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com