বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর পূর্নিমার স্বামী বাবলু দাশের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ২১২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভা গয়াহরি গ্রামের ৪নং ওয়ার্ড কাউন্সিলর পূনিমা রাণী দাশের স্বামী পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবুল দাশ বাবলু (৪৪) গত ১১ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছ। মৃত্যুকালে মা, স্ত্রী, ২ পুত্র ১ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বাবলুর মৃত্যুর খবর শোনে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন আহমদ চৌধুরী বুলবুল, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, পৌর কাউন্সিলর যুবরাজ গোপ, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গৌতম রায়, সাধারণ সম্পাদক প্রানেশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সলিল বরন দাশ, সজল দেবসহ বিভিন্ন শেণীপেশার মানুষ তাকে শেষবাবের মত একনজর দেখার জন্য গয়াহরির নিজবাড়ীতে ভীড় করেন। ওই দিন সন্ধ্যায় গয়াহরি শ্মশানঘাটে শেষকৃত্যানুষ্টান সম্পন্ন হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com