বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ২০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর ও কাতার রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় জেলার অসহায়, দরিদ্র, বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী ও শীতার্ত জনগনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল ১১ জানুয়ারি বিকাল ৩ টায় হবিগঞ্জ লন টেনিস মাঠে এই কম্বল বিতরণ করা হয়। হবিগঞ্জ পৌরসভার মেয়র ও হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট এর যুব-প্রধান আশীষ কুমার কুরি সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক ও হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মুহাম্মদ সাদিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সফিকুল বারী আওয়াল, হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী। কার্যনির্বাহী সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, শফিকুজ্জামান হিরাজ, পংকজ কান্তি দাশ পল্লব, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার পংকজ কুমার সরকার, আজীবন সদস্য মোঃ আব্দুল হাকিম। এ সময় রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্যবৃন্দ, যুব স্বেচ্ছাসেবকবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ সাদিকুর রহমান বলেন, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট সঠিক সময়ে একটি মহৎ উদ্যোগ নিয়েছে। তিনি রেড ক্রিসেন্ট কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com