শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ-৪ আসনের দিকে নজর সবার

  • আপডেট টাইম রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৫১ বা পড়া হয়েছে

নুরুল আমিন, চুনরুঘাট থেকে ॥ আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন ঘিরে প্রশাসন সব প্রস্তুতি সম্পন্ন করেছে। আইন শৃংখলা বাহিনী ভোট নির্বিগ্নে সম্পন্ন করতে সতর্কতার সাথে দায়িত্ব পালন করছে। রাজনৈতি নেতা কর্মীরা আশা করছেন ভোট কেন্দ্র গুলিতে ভোটারের সমাগম ঘটবে আশানুরূপ। আজ হবিগঞ্জ-৪ আসনের দিকে নজর থাকবে সবার। চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ আসন। এ আসনে মোট ভোটার রয়েছেন ৫ লাখ ১০ হাজার ৭২০ জন। এ আসনে বিগত সময় গুলোকে বরারবই আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ কারণে এ আসনে দলের একাধিক নেতা মনোনয়ন পাবার আশায় চেষ্টা তদবীর করে থাকেন। দু’টি উপজেলা সীমান্ত ও চা বাগান ঘেরা। চুনারুঘাট উপজেলায় রয়েছে ২২টি চা বাগান এবং মাধবপুর উপজেলায় আছে ৪টি চা বাগান। চা বাগানের ভোটাররা বরাবরই নৌকায় ভোট দেন। স্বাধীনতার পর থেকে এনামুল হক মোস্তফা শহীদ এ আসনের একছত্র অধিপতি ছিলেন। এ্যাডভোকেট এনামুল হক ১৯৭০ সালের প্রাদেশিক নির্বাচন থেকে শুরু করে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর টানা দুইবার সংসদ সদস্য হন মাধবপুরের বাসিন্দা এডঃ মোঃ মাহবুব আলী।
তবে এবার স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সায়েদুল হক সুমন নির্বাচনে আসায় আওয়ামীলীগের ঘাটি বলে খ্যাত হবিগঞ্জ-৪ সংসদীয় আসনে এবার লড়াই হবে হাড্ডাহাড্ডি এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে এবার মনোনয়ন সংগ্রহ করেছিলেন মোস্তফা শহীদ পুত্র নিজামুল হক রানা, সাবেক বিচারপতি আব্দুল হাই’র পুত্র ইঞ্জিনিয়ার আরিফুল হাই রাজিব, মাধবপুরের সন্তান অসীম চৌধুরীসহ ৫/৬ জন নেতা। এ ছাড়া হবিগঞ্জ-৪ আসনে আল আমীন (বাংলাদেশ কংগ্রেস), আবু সালেহ (ইসলামি ঐক্যজোট), আহাদ উদ্দিন চৌধুরী (জাতীয় পার্টি), মুখলেছুর রহমান (বাংলাদেশ জাতীয়তাবাদি আন্দোলন), আবুল খায়ের (জাকের পার্টি), মোঃ আব্দুল মুমিন (ইসলামিক ফ্রন্ট), রাসেদুল ইসলাম খোকন (সাংস্কৃতিক মুক্তিজোট) থেকে নির্বাচনে অংশ নেন কিন্তু এডঃ মাহবুব আলী, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সায়েদুল হক সুমন, জাতীয় পার্টির আহাদ উদ্দিন চৌধুরী ও ইসলামিক ফ্রন্টের মোঃ আব্দুল মমিন ছাড়া প্রচার মাঠে কাউকে প্রচার চালাতে দেখা যায়নি। বাকি প্রার্থীরা ছিলেন নিরব।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী এডভোকেট মোঃ মাহবুব আলী ও স্বতন্ত প্রার্থী সৈয়দ সায়েদুল হক (সুমন) এর মাঝে তীব্র প্রতিদ্বন্ধিতার লক্ষণ ফুটে উঠেছে। হবিগঞ্জ জেলার ৪ টি আসনের মধ্যে হবিগঞ্জ-৪ সংসদীয় আসনের দিকে আজ নজর সবার। শেষ হাসিটা কে হাসছেন তা জানার জন্য অপেক্ষা করতে হবে ভোট গননা পর্যন্ত।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com