বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সিআইপি হলেন গ্রীস প্রবাসী বানিয়াচঙ্গের সাইদুর রহমান

  • আপডেট টাইম সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৩২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন বানিয়াচংয়ের কৃতি সন্তান গ্রীসের বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান। গ্রীসে ব্যবসা পরিচালনা করে মাতৃভূমিতে সর্বোচ্চ পরিমাণ অর্থ প্রদান করায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ সম্মাণনা দেয়া হয়। শনিবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি ও সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের হাত থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী গ্রহণ করেন সাইদুর। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত প্রবাসী সিআইপি নারী-পুরুষদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এমএ মোমেন। সাইদুর রহমান বানিয়াচং সদরের আবুল কাশেম ও জোহরা বেগমের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে গ্রীসে সফলভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। স্ত্রী সাবিনা ইয়াছমিন শেফালী ও সন্তান রাজ আহমেদকে নিয়ে তিনি গ্রীসের এথেন্স শহরে বসবাস করছেন। ব্যবসার পাশাপাশি মানুষের কল্যাণে যাতে কাজ করতে পারে এজন্য সে সকলের কাছে দোয়া প্রার্থী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com