বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ভোট বর্জন করে যুবদলের লিফলেট বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদের নেতৃত্বে দ্বাদশ নির্বাচন প্রত্যাখান করে কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন হাট বাজারে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদ, পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান বাবু, যুগ্ম আহবায়ক রাকিব আহমেদ, উপজেলা জাসাসের আহবায়ক সুমন আহমেদ, সিনিয়র সদস্য কপিল মিয়া, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নাবেদ মিয়া, পৌর জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবের মিয়া প্রমুখ। লিফলেট বিতরণকালে নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদ বলেন, পাতানো ডামি নির্বাচন দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। যেদিন বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, আলেম ওলামাসহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা হলে সকল দলের অংশগ্রহণে সেদিনই দেশের মানুষ ভোটে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com