বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সাংবাদিক শাকিল চৌধুরীর মায়ের ইন্তেকাল ॥ প্রেসক্লাবের শোক

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও ৭১ টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরীর মা মমতাজ হক চৌধুরী (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল দুপুরে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। রাত ৮টায় হবিগঞ্জ শহরের রাজনগর বড় মসজিদে জানাযা অনুষ্ঠিত হওয়ার পর রাজনগর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
রাজনগর এলাকার বাসিন্দা মমতাজ হক চৌধুরী মৃত্যুকালে ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
অপর এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ ও সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com