মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বানিয়াচং থানা থেকে যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানার নারী ও শিশু সহায়তার (হেল্পডেস্ক) কক্ষ থেকে গোলাম রাব্বানী (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে হেল্পডেস্কের কক্ষের ফ্যানের সাথে পরনের বেল্ট ও গেঞ্জি গলায় বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসাইন। নিহত যুবক বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের নন্দীপাড়ার নাগেরখানার মহল্লার মৃত মহির উদ্দিনের ছেলে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসাইন জানান, তার বিরুদ্ধে বানিয়াচং থানায় চুরি-ডাকাতিসহ মোট ৭টি মামলা রয়েছে। সে এলাকার চোর হিসেবেই পরিচিত। কিছু দিন পূর্বে সে টমটম চুরির মামলায় প্রায় ৩ মাস জেল খেটে বের হয়েছে। একটি চুরির মামলায় গোলাম রাব্বানীকে বানিয়াচং উপজেলা সদরের স্মৃতিসৌধের কাছ থেকে আটক করে এসআই মনিরের নেতৃত্বে একদল পুলিশ। আটক রাব্বানীকে হাজতের পাশে হেল্পডেস্কের কক্ষে রাখা হয়।
রাত সাড়ে ৭টার দিকে রাব্বানীকে করে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ। পরে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ডাঃ নাছরুল্লাহ রাব্বানীকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোঃ নাছরুল্লাহ জানান, মৃত রাব্বানীর গলায় চন্দ্র আকৃতির একটি কালো দাগ রয়েছে। জরুরী বিভাগে আসার পর মৃত অবস্থায় থাকায় রাব্বানীকে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। তিনি আরো জানান, রাব্বানী কিভাবে মারা গেছে সেটা এখন বলা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্ট হাতে না আাসার আগ পর্যন্ত কোন কিছু বলা যাবে না।
এর পূর্বে লাশের সুরতহাল রিপোর্ট করেন বানিয়াচং উপজেলা সহকারি কমিশানার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। এই বিষয়ে নিহত রাব্বানীর মা ফজরচান বিবি জানান, আমার ছেলে প্রথম দিকে ভালোই ছিল। পরবর্তীতে কিছু বখাটে ছেলেদের সাথে মিশে চুরি-ডাকাতির সাথে জড়িয়ে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com