বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

গণতন্ত্রকে রক্ষা করতে পাতানো নির্বাচন বর্জন করুণ-শেখ সুজাত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে লিফলেট বিতরণ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বুধবার বিকেলে নবীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ বাজার, শিবগঞ্জ বাজার, মিলনগঞ্জ বাজার ও ইমামবাড়ি বাজারে এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও সাবেক এমপি শেখ সুজাত, নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমেদ চৌধুরী, বিএনপি নেতা বুলবুল আহমেদ, তবারক মিয়া, শাহ তোফুজ্জল মিয়া, মশাহিদ মিয়া, মুজিবুর রহমান, যুবদল নেতা শেখ শিপন মিয়া, আল আমিন তালুকদার, লেবু মিয়া, জসিম উদ্দিন, শাহ নূর, শাহ জাহান, শ্রমিকদল নেতা শমসের মিয়া, ছাত্রদল নেতা শাকিল আহমেদ, শাহ জাহান প্রমূখ। লিফলেট বিতরণ শেষে ইমাম বাড়ি বাজারে এক পথসভায় সাবেক এমপি শেখ সুজাত বলেন, আগামী ৭ তারিখের পাতানো নির্বাচনে কেউ পা দিবেন না। এই নির্বাচন আয়োজন করে সরকার জনগণের কোটি কোটি টাকা নষ্ট করছে। সরকার সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এই অবৈধ সরকারের লোভ লালসার কাছে সাধারণ মানুষের ভাগ্য ছেড়ে দিবো না। গণতন্ত্রকে রক্ষা করতে আগামী ৭ জানুয়ারির নির্বাচন সকলে বর্জন করুণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com