শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শীতে বিভিন্ন রোগে শতাধিক রোগী হাসপাতালে ভর্তি

  • আপডেট টাইম রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৪ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার ॥ শীত পড়ার সাথে সাথে শিশু ও বয়স্ক রোগীদের মাঝে রোগ বালাই দেখা দিয়েছে। আর এসব রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে গত কয়েকদিনে শতাধিক রোগী ভর্তি হয়েছে। অনেকে বিছানা না পেয়ে বারান্দায় থাকছেন। আবার বারান্দাতেও তিল ধারণের ঠাই নেই। রোগীদের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ওষুধ থাকলেও খাবার স্যালাইন ও প্যারাসিটামল, এন্টাসিড ছাড়া বাকিসব ওষুধ বাহির থেকে আনতে হয়। গত সপ্তাহখানেক ধরে ঠান্ডা পড়ার কারনে শিশু ও বয়স্কদের সর্দি, কাশি, ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন রোগ দেখা দিয়েছে। বিভিন্ন উপজেলা থেকে এসব রোগে আক্রান্ত হয়ে সদরে অনেকে ভর্তি আছেন। কিন্তু রোগীদের চিকিৎসা ছাড়া আর কিছুই জুটছেনা।
গতকাল রাতে সরেজমিনে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে দেখা যায়, বিছানা ও ওয়ার্ড পরিপূর্ণ। বারান্দাতেও অনেক রোগীরা পড়ে আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com