বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে হবে- আবু জাহির এমপি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৭২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের স্বার্থে কাজ করার নির্দেশনা দিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। তিনি বলেন, আগে নৌকাকে বিজয়ী করতে হবে। এখানে দলের বিরুদ্ধে গিয়ে কাজ করার কোন সুযোগ নেই। যারা নৌকা ডুবায় তারা কখনও আওয়ামীলীগের খাঁটি সৈনিক হতে পারেনা। দলের মধ্যে যে সব শয়তান ঢুকেছে তাদের তাড়ানো জরুরি। দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যারা প্রার্থী তারা আবার আওয়ামীলীগ দাবি করতে পারেনা। যারা বিদ্রোহী প্রার্থী তাদের উপর শেখ হাসিনা অভিমান করেছেন এই জন্য এদেরকে কোন নির্দেশনা দেননি। ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আসবেন সেই দিন নৌকার মাঝি তারা মঞ্চে উঠবেন, কোন বিদ্রোহী উঠবেন না। তাহলে তারা আওয়ামীলীগ দাবিদার হবেন কি করে। তিনি বুধবার রাতে নবীগঞ্জ উপজেলা সদরের শেরপুর রোডস্থ রাজা কমপ্লেক্সে ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন। নবীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের যুন্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুল, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ্র দাশ, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দীক, সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, এটিএম সালাম ও এম,এ আহমদ আজাদ, কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান মুহিত, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুন্ম আহবায়ক শাহ গুল আহমদ কাজল, রাব্বি আহমদ চৌধুরী মাক্কু লোকমান আহমদ খান, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, নবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব সাবেক চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু লন্ডন প্রবাসী জুনেদ আহমদ চৌধুরী, তাতীলীগ সভাপতি ফারুক আহমদ প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। দলের বিদ্রোহী প্রার্থীর সাথে থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com