মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের তাফসিল ঘোষণা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৫ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনের তাফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল ১৩ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৭ টায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনের তফসীল ঘোষণাপূর্ব আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সদস্য কামরুল হাসানের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন, যথাক্রমে হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সহকারী নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ সেলিম মিয়া, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি অসম আফজাল আলী রুস্তম, এডভোকেট হুমায়ুন কবির সৈকত, অধ্যাপক ফিরোজুল ইসলাম চৌধুরী, আব্দুর রকিব, মোঃ জালাল উদ্দিন রুমি, কামরুজ্জামান আল রিয়াদ, সৈয়দ ছয়ফুর রহমান, নুওরোজুল ইসলাম চৌধুরী, কামরুজ্জামান আল রিয়াদ, সাখাওয়াত হোসেন টিটু, শাহ মোস্তফা কামাল, সাইফুল ইসলাম প্রমূখ। আলোচনা শেষে প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত সাংবাদিকদের সামনে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনী তাফসিল ঘোষণা করেন। আগামী ২৯ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নমিনেশন ফরম বিক্রয় হবে ২০ ডিসেম্বর। ২১ ডিসেম্বর মনোনয়ন জমা এবং ওই দিনই যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২২ ডিসেম্বর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com