সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জজুড়ে ঝেঁকে বসেছে শীত পুরাতন কাপড়ের দোকানে ভীড়

  • আপডেট টাইম বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় ফুটপাতের মোড়ে শীতে গরম কাপড়ের ব্যবসা জমে উঠেছে। গত দুই দিন ধরে শৈত্য প্রবাহ শুরু হওয়ায় শীতের কাপড়ের চাহিদা বাড়ছে। পৌর শহর ছাড়াও উপজেলার বিভিন্ন হাটবাজারে গরম কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় প্রতিদিনই বেড়ে চলেছে। সবাই সাধ্যের মধ্যে নিজেদের পছন্দমতো গরম কাপড় আগেভাগেই কিনছেন।
শহরের আদালত প্রাঙ্গণের সামনে সড়কে ও পৌর হকার্স মার্কেটে সকাল থেকে রাত ৯/১০ টা পর্যন্ত চলছে গরম কাপড় বিকিকিনি। এ ছাড়া বিভিন্ন স্থান হতে আগত ব্যবসায়ীরা ভ্যানে করে বিভিন্ন পয়েন্টে ফুটপাতের মোড়ে গরম কাপড় বেচাকেনা করতে দেখা গেছে।
গরম কাপড় কিনতে আসা জুয়েল মিয়া জানান, এবছর শীত কম কম লাগছে, তবুও গরম কাপড় কিনতে এসেছি। শীত পরলে কাপড়ের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দামও বেড়ে যায়। তাই আগেভাগেই কিছুটা কম দামে নিজেদেরসহ ছেলে মেয়েদের কাপড় কিনে রাখছি ।
হকার্স মার্কেটের সাইফুল মিয়া নামে এক ব্যবসায়ী জানান, এবছর শীত পড়ার আগেই গরম কাপড় বিক্রি শুরু হয়ে গেছে। প্রতিদিনই ক্রেতার সংখ্যা বাড়ছে। এই কারণে ব্যবসায়ীরা আগে থেকেই গরম কাপড় আনা শুরু করেছেন। এবছর গরম কাপড়ের ব্যবসা ভালো হবে এমনটিই আশা করছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com