সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে অবরোধ সমর্থনে মহাসড়কে বিএনপি-যুবদল-ছাত্রদলের বিক্ষোভ

  • আপডেট টাইম বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সরকারের পদত্যাগ ও নির্বাচন তফসিল বাতিলের দাবিতে, বিএনপির ডাকা ১১তম ধাপের অবরোধ কর্মসুচিত সমর্থনে নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফুর নেতৃত্বে গতকাল মঙ্গলবার ঢাকা সিলেট মহাসড়কের সদরঘাট এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেন বিএনপি-যুবদল-ছাত্রদল নেতৃবৃন্দ। অবরোধ পালন শেষে বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন, ১নং পশ্চিম বড়ভাকৈর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিদ আহমেদ তালুকদার, ৬নং কুর্শি ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রাসেল, নবীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির নেতা সুহেল আহমদ চৌধুরী রিপন, নবীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মোঃ আলমগীর মিয়া, বিএনপির নেতা চুনু মিয়া মেম্বার, কুর্শি ইউনিয়ন যুগ্ম সম্পাদক মছব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর তালুকদার, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুর রকিব, ৯নং বাউসা ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ফরহাদ আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তৌহিদ চৌধুরী, উপজেলা ছাত্রদল নেতা শামীম খান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com