রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান অব বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৯১ বা পড়া হয়েছে


নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে। গতকাল বরিবার সকালে মানবাধিকার দিবস সফলের লক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন, আজিজুর রহমান নবাব ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান অব বাংলাদেশ ফাউন্ডেশনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বাংলাদেশ বিভাগীয় চেয়ারম্যান সিলেট। ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান অব বাংলাদেশ ফাউন্ডেশনের, সংগঠনের নবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম, বানিয়াচং কমিটির সভাপতি মানিক চৌধুরী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ভাইস চেয়ারম্যান সিলেট রাজিব খান, নবীগঞ্জ উপজেলা সিনিয়র যুগ্ম সচিব মোঃ সফর আলী, নবীগঞ্জ উপজেলা সচিব মো: সমরাজ আলী, ক্রীড়া সম্পাদক বাদল আহমেদসহ সংগঠনের নেতৃবৃন্দ। সিলেট কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বাংলাদেশ বিভাগীয় চেয়ারম্যান আজিজুর রহমান নবাব প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দল-মত নির্বিশেষে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মিলেমিশে সবাইকে একযোগে কাজ করতে হবে। সব জাতির বৈষম্য দূর করতে হবে। মানবাধিকার বঞ্চিত ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে তাকে সাহায্য করতে হবে। বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন খুবই আন্তরিক জনবান্ধব। আপনারা মানবাধিকারের বিরুদ্ধে কাজ করবেন না আইনের উর্ধ্বে কেউ নয়। আপনারা সবাই আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com