শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

বাহুবলের সাংবাদিক ছাদিকুর রহমানের পিতা দরছ মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ

  • আপডেট টাইম সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২১৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি \ বাহুবল গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী দৈনিক প্রভাকর ও দৈনিক খোলা কাগজের বাহুবল প্রতিনিধি ও বাহুবল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমানের পিতা মোঃ দরছ মিয়া (৭৫) গত শনিবার সকাল ৭ টা ২০ মিনিটে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তিনি ৫ ছেলে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসা মাঠে মরহুম দরছ মিয়ার জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাযার নামাজে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ এবং ব্যবসায়ী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশগ্রহণ করেন। জানাযার নামাজে ইমামতি করেন বাহুবল মাদ্রাসার মুহতামীম শায়খুল হাদীস আল্লামা মনির উদ্দিন সাহেব। জানাযা শেষে দরছ মিয়াকে বাহুবল দৌলতপুর তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দরছ মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ব্যবসায়ীসহ বিভিন্ন মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com