বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটিতে ব্যারিস্টার মোঃ ইফাত জামিল

  • আপডেট টাইম রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোঃ ইফাত জামিল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনিত হয়েছেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গতকাল এ কমিটি অনুমোদন করেন সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উপকমিটিতে দেশের জেষ্ঠ্য আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন চেয়ারম্যান এবং কাজী নাজিবুল্লাহ হিরুকে সদস্য সচিব মনোনিত করা হয়। হবিগঞ্জ থেকে এ কমিটির সদস্য মনোনিত হওয়া ব্যারিস্টার মোঃ ইফাত জামিল দেশের খ্যাতনামা রাজনীতিবীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও টানা তিনবারের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এবং জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তারের একমাত্র পুত্র সন্তান। ব্যারিস্টার মোঃ ইফাত জামিল ২০২১ সালে ইংল্যান্ডের ওয়েস্ট মিনিস্টার ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সঙ্গে আইন বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড (ইউডাব্লিউ ব্রিস্টল) থেকে বার অ্যাট ল’ সম্পন্ন করে ব্যারিস্টারী সনদ গ্রহণ করেছেন। ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তাঁর ফলাফল ছিল ঈর্ষণীয়।
বিনয়ী স্বভাবসুলভ ইফাত জামিলের শিক্ষাজীবন শুরু হয় তাঁর জন্মস্থান হবিগঞ্জ থেকে। মাধ্যমিক পাস করার পর থেকেই তিনি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত।
এদিকে, ব্যারিস্টার মোঃ ইফাত জামিলকে আওয়ামী লীগের উপকমিটিতে স্থান দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান এমপি আবু জাহির। এছাড়াও তিনি তার সন্তানের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com