বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লাভলী ও কর্মী সোমার জামিন মঞ্জুর

  • আপডেট টাইম শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয়তাবাদী জেলা মহিলা দল হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা ও কর্মী সোমা আক্তারের পুলিশ এসল্ট মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত। গত বৃহস্পতিবার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে জামিন আবেদন করলে তা মঞ্জুর করেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, কামাল উদ্দিন সেলিম, আফজাল আলী, আব্দুল হাইসহ বেশ কয়েকজন। তবে তারা অপর একটি মামলায় হাজতে থাকায় কারাগার থেকে মুক্তি পাননি। প্রসঙ্গত, অবরোধ পালনকালে সদর থানার এসআই ওমর ফারুক মহিলা দলের সভাপতি এডভোকেট ফাতেমা ইয়াসমিন ও সম্পাদক লাভলীসহ ৩ জনকে আটক করেন। পরে তাদেরকে বিস্ফোরক ও পুলিশ এসল্ট মামলায় কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com