বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নিয়ে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার-আনিছুর রহমান ॥ বিএনপি সংসদ নির্বাচনে আসলে তফসিল পূণনির্ধারণ করা হবে

  • আপডেট টাইম শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী নির্বাচনে শর্ত সাপেক্ষে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে অনুমতি দেওয়া হবে, যা আগে ছিলো না বলেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) তিনি মৌলভীবাজারে সার্কিট হাউজে এ কথা বলেন। নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, ভোটের দিন নেটওয়ার্ক স্বাভাবিক থাকবে, তবে গুজব ছড়ানো থেকে সাবধান থাকবেন, যদিও মূল ধারার গণমাধ্যম এসব করে না। বিএনপি নির্বাচনে আসলে তফসিল পূণনির্ধারণ করা হবে। তিনি বলেন, আলোচনায় আমন্ত্রন জানালে ২৬টি দল আসে, ১৮টি আসেনি- এটা তাদের দলের বিষয়। কারা নির্বাচনে আসলো, কারা আসলো না এটা তাদের দলীয় ব্যাপার এজন্য নির্বাচন থেমে থাকবে না। ২৮ জানুয়ারি ২০২৪ এর মধ্যে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন করার, ভোটাররা ভোট দিতে আসলেই নির্বাচন সফল হবে। মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাকিদের এসব কথা বলেন তিনি।
শুক্রবার সকাল ১০ টার দিকে সার্কিট হাউজ মুন হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম, হবিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেবী চন্দ, মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. উর্মি বিনতে সালাম, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার পুলিশ সুপারগণ, অধিনায়ক ৪৬, ৫২ ও ৫৫ বিজিবি, কোম্পানি কমান্ডার, র‌্যাব-৯ শ্রীমঙ্গল এবং ক্যাম্প কমান্ডার, র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ, উপপরিচালক, এনএসআই, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি প্রমুখ। এ সময় উভয় জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটগণ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জেলা নির্বাচন অফিসারগণ, সকল উপজেলার অফিসার ইনচার্জ এবং উপজেলা নির্বাচন অফিসারবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুল হালিম খান। মৌলভীবাজারের সকল উপজেলা নির্বাচন অফিসারের পক্ষ থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইমদাতুল হক ও হবিগঞ্জ জেলার সকল উপজেলা নির্বাচন অফিসারের পক্ষ থেকে বক্তব্য রাখেন জান্নাত জাহান। মৌলভীবাজার জেলার সকল অফিসার ইনচার্জগণের পক্ষে বক্তব্য রাখেন কুলাউড়া থানার ইনর্চাজ আব্দুছ ছালেক ও হবিগঞ্জ জেলার সকল অফিসার ইনচার্জগণের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ ডালিম আহমদ। মৌলভীবাজারের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্ণিং কর্মকর্তার পক্ষে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন ও হবিগঞ্জ জেলার পক্ষে বক্তব্য রাখেন মহুয়া শারমিন ফাতেমা। প্রধান নির্বাচন কমিশনার বলেন, অবাধ ও নিরপে নির্বাচন করতে তিনি সকল কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com