মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

স্কটিশ পার্লামেন্টের ৩ জন সদস্যকে নাগরিক সংবর্ধনা দিচ্ছে হবিগঞ্জ পৌরসভা

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টান ॥ স্কটিশ পার্লামেন্টের ৩ জন সদস্যকে নাগরিক সংবর্ধনা দিচ্ছে হবিগঞ্জ পৌরসভা। আজ শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের পৌর টাউন হলে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা দেয়া হবে।
সংবর্ধিত অতিথিরা হচ্ছে স্কটিশ পার্লামেন্ট সদস্য, সংস্কৃতি, ইউরোপ ও আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক শ্যাডো মিনিস্টার ফয়সল চৌধুরী এমবিই, এমএসপি, স্কটিশ পার্লামেন্ট সদস্য, স্থানীয় সরকার, গৃহ ও সামাজিক ন্যায় বিচার বিষয়ক শ্যাডো কেবিনেট সেক্রেটারী মাইলস ব্রীগস এমএসপি ও স্কটিশ পার্লামেন্ট সদস্য এভিলিন টুইড এমএসপি। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহিরের উপস্থিত থাকার কথা রয়েছে।
হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেন আমন্ত্রিত অতিথিদের হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম সম্পর্কে অবহিত করা হবে। পাশাপাশি হবিগঞ্জ পৌরসভার উন্নয়ন বিষয়ে তাদের সাথে মতবিনিময় করা হবে। হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে সংবর্ধনা অনুষ্ঠানকে সফল করতে নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী অনুষ্ঠান উদযাপনের সমন্বয়কের দয়িত্ব পালন করছেন। এছাড়াও তামাক ও তামাকজাত দ্রব্য বিরোধী ক্যাম্পেইনের অংশ হিসেবে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। সম্প্রতি হবিগঞ্জ পৌরসভার আয়োজনে সুরবিতান ও আরডি হলে হয়ে যাওয়া চিত্রাংকন প্রতিযোগিতার ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে। সাথে সাথে সকল প্রতিযোগীকে বিশেষ পুরস্কার দেয়া হবে বলে পৌরসভা সূত্র জানিয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com