বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ ১৪ ঘণ্টা পর স্বাভাবিক

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের লস্করপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ১৪ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে আখাউড়া থেকে একটি মালগাড়ি সিলেটে যাওয়ার পথে লস্করপুর ব্রিজের পাশে দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ফলে সিলেটের সঙ্গে সারাদেশে রেল চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রাতেই উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দীর্ঘ ১৪ ঘণ্টা কাজ করার পর লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করে এবং ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামতের কাজ শেষে সকাল ১০ দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রেনের লাইন কিছুটা ক্ষতিগ্রস্ত হলে মেরামত করতে সময় লেগে যায়। যে কারণে ট্রেন চলাচল করতে কিছুটা দেরি হয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com