বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাট সাটিয়াজুরী ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ আর নেই

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৫৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ মাস্টার (৬০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার রাত ৩ টায় শ্বাসকষ্ট জনিত কারনে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। তার জানাযার নামাজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় ৮নং সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য যে, তিনি আজীবন চিরকুমার ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, পৌর মেয়র মোঃ সাইফুল আলম রুবেল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের, চুনারুঘাট থানার ওসি মোঃ রাশেদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দালুুর রহমান আব্দাল, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরকার মোঃ শহীদ, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, চুনারুঘাট রিপোটার্স ইউনিটির সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com