শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

হবিগঞ্জ জজকোর্টে ডাক্তার এসকে ঘোষ ও আরিফের জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ দায়রা জজ আদালতে আলোচিত মামলার আসামি ডাক্তার এস কে ঘোষ ও আরিফুল হক আরিফের জামিন না মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোঃ আজিজুল হকের আদালতে জামিন আবেদন করলে ঘণ্টাখানেক শুনানী শেষে আদালত তা না-মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি সালেহ উদ্দিন আহমেদ। আসামি পক্ষে ছিলেন ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, আকবর হোসেইন জিতু, নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু প্রমূখ। প্রসঙ্গত, বহুলা গ্রামের রহিমা খাতুনের মৃত্যুকে কেন্দ্র করে ডাক্তার এস কে ঘোষ, দি জাপান বাংলাদেশ হসপিটালের মালিক আরিফুল হক সহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলায় তারা বর্তমানে হবিগঞ্জ কারগারে রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com