বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আলহাজ্ব মাওলানা রাব্বানী’র যুক্তরাজ্য সফর

  • আপডেট টাইম শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩
  • ৫২৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিশিষ্ট আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন, সুন্নী প্রচার মিডিয়ার পেট্রন, ওলিয়ে কামিল হযরত শাহ্ মুহাম্মদ আকবর খান (রহঃ) এর সুযোগ্য দৌহিত্র, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি সচিব, লেখক ও সংগঠক আলহাজ্ব মাওলানা এস,এম, ছোলাইমান খান রাব্বানী যুক্তরাজ্যস্থ আ’লা হযরত ফাউন্ডেশন ইউকে এবং ইন্টারন্যাশনাল সা’দাত ফাউন্ডেশনের বিশেষ আমন্ত্রণে আন্তর্জাতিক সুন্নী সম্মেলনে যোগদানের লক্ষ্যে ১৩ অক্টোবর সকাল ০৯.৩৫ মিনিটে ইত্তেহাদ এয়ারলাইনস যোগে ঢাকা শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তিনি সফর কালে বৃটেনের বিভিন্ন শহরে অনুষ্ঠিতব্য সুন্নী সম্মেলনে, ওয়াজ মাহফিল ও সেমিনারে প্রধান অতিথি ও প্রধান বক্তার বক্তব্য পেশ করবেন। এছাড়া বিভিন্ন সংগঠনের নেতবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করবেন। তিনি সময়ের অভাবে আত্মিয়-স্বজনসহ সহকর্মীদের সাথে সাক্ষাত করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী। বিদায়ের প্রাক্কালে সুন্নী জামায়াতের নেতৃবৃন্দ বিমান বন্দরে তাঁকে বিদায় জানান। তাঁরা মাওলানা রাব্বানীর যুক্তরাজ্যের সফরকে ফলপ্রসু ও সুন্নীয়তের জন্য মাইল ফলক হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com