মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শহরের রাজনগর থেকে চুরি হওয়া সিএনজি চোর আটক

  • আপডেট টাইম বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগরের একটি বাসা থেকে সিএনজি চুরির ঘটনায় এনামুল হক আবিদ নামের চোরকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতে প্রেরণ করলে চুরির কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। এর আগে গত সোমবার রাতে সদর থানার পুলিশ গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের স্বস্থিপুর গ্রামের আব্দুন নুরের ছেলে এনামুল হক আবিদ (২২) কে আট করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির কথা স্বীকার করে। পরে গতকাল মঙ্গলবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।
গত ৯ নভেম্বর রাজনগর কবরস্থান এলাকার সিএনজি চালক বাবুল মিয়ার বাসা থেকে সিএনজি চুরি হয়। পরে তিনি সদর থানায় অভিযোগ দিলে তথ্য প্রযুক্তির মাধ্যমে আবিদকে গ্রেফতার করে। তবে সিএনজিটি শিগগিরই তার কাছ থেকে উদ্ধার হবে বলে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com