মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন শেখ জামাল হোসাইন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৩৩৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ জামাল হোসাইন। সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ জামাল হোসাইন ইতিপূর্বে নিউইয়র্ক স্টেট যুবলীগের সভাপতি ও ১৯৯৫-৯৬ সালে বাংলাদেশ ছাত্রলীগ ইনাতগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
শেখ জামাল হোসাইন নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের কৃতি সন্তান। নির্বাচনী এলাকায় নবীগঞ্জ-বাহুবল উপজেলায় করোনা মহামারী বন্যাসহ বিভিন্ন দুর্যোগময় মুহুর্তে শেখ জামাল হোসাইন মানুষের পাশে ছিলেন এবং তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com